মঙ্গলবার, মে ২৬, ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের বাজার হরিলুট, ডজনপ্রতি দাম বেড়েছে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪১ এএম

ডিমের বাজার হরিলুট, ডজনপ্রতি দাম বেড়েছে ১০ টাকা

আবারও হরিলুট ডিমের বাজার। মাত্র ৩ দিনের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ১০ টাকা। বিক্রেতাদের অভিযোগ, মুরগির ফিডের মূল্যবৃদ্ধি দেখিয়ে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে খামারিদের দাবি, দাম বাড়ানো হচ্ছে সিন্ডিকেট করে।

ডিমের বাজারে গিয়ে দেখা যায়, বর্তমান বাজারে প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত দুইদিন আগেও যা ছিল ১২০ টাকা।

গত মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাড়তে থাকে ডিমের দাম। সরকারের নানা উদ্যোগে দাম আবার নেমে আসে। কিন্তু খুচরা বাজারে ডিমের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ায় প্রভাব পড়ছে জনজীবনে।

বিক্রেতাদের অভিযোগ, খাবারের মূল্যবৃদ্ধির কারণে খামারিরা নানা অজুহাত দেখিয়ে বাড়তি দামে ডিম বিক্রি করছেন।

এ বিষয়ে একজন বিক্রেতা বলেন, হঠাৎ করে খামারিরা ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যে, খাবারের দাম বেড়েছে। দাম না-কি এখনও কমেনি। তাদের পোষাচ্ছে না। তাই দাম বাড়তি।  

তবে খামারিরা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা বলেন, মধ্যস্বত্বভোগীরা মূলত ডিমের বাজার অস্থিতিশীল করে রেখেছেন। আমাদের কাছ থেকে কম দামে কিনে তারা বেশি দামে বিক্রি করছেন।

Total reactions: 0

Comments (0)

Register to comment