সোমবার, মার্চ ১৬, ২০২৬
১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষ্ণা-শামসুন্নাহারদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবি’র

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩ এএম

কৃষ্ণা-শামসুন্নাহারদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবি’র

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাবিনাদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সাফ ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পুরস্কারের ঘোষণা দিয়ে (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

পাপন আরো জানান, ‘আমার কোনও সন্দেহ নেই যে এই সাফ জয় সমগ্র দেশের ক্রীড়া সংশ্লিষ্ট নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া দলকে নিজ নিজ ক্ষেত্রে আন্তর্জাতিক গৌরব অর্জনে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।’

Total reactions: 0

Comments (0)

Register to comment